গুরুত্বপূর্ণ সংবাদ:
সাক্ষরতা ও ব্যবহারিক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 99
রাজবাড় ীজেলা প্রশাসন ও রাজবাড়ী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক প্রশিক্ষণ (প্রাক-বৃত্তিমূলক পর্যায়) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক উপানুষ্ঠানিক শিক্ষাকে শুধু সাক্ষরতার সীমায় আবদ্ধ না করে, এটি দক্ষ মানবসম্পদ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে অভিহিত করেন।
Tag :


























