গুরুত্বপূর্ণ সংবাদ:
বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 76
রাজবাড়ী জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার চারজন বীর মুক্তিযোদ্ধার হাতে চিকিৎসা সহায়তার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান প্রমুখ।
Tag :


























