Dhaka ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র আত্মপ্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 92

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে জহুর আহমেদ চৌধুরী হলে দলটির আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়া বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণের অধিকার সংরক্ষণ ও আইনের শাসন প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতির গৌরবময় ইতিহাসকে সমুন্নত রাখতে দলটি অঙ্গীকারবদ্ধ।

দলের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে—

১. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা।
২. বিচার বিভাগের স্বাধীনতা ও আধুনিক বিচারব্যবস্থা গড়ে তোলা।
৩. প্রকৃত গণতান্ত্রিক চর্চা ও আইনের শাসন প্রতিষ্ঠা।
৪. মানবাধিকার, বাক্‌স্বাধীনতা ও ধর্মীয় সমমর্যাদা নিশ্চিত করা।
৫. দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ।
৬. নারী, যুবক ও প্রবাসীদের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
৭. কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণ নিশ্চিত করা।
৮. প্রযুক্তিনির্ভর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সুরক্ষা জোরদার করা।

দলটির চেয়ারম্যান জানান, বাংলাদেশ ইউনাইটেড পার্টি একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ ইউনাইটেড পার্টি’র আত্মপ্রকাশ

প্রকাশের সময় : ১২:৪৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫