কালুখালীতে মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীর এক বছরের কারাদণ্ড
- প্রকাশের সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 102
রাজবাড়ী কালুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল রবিবার রাত আনুমানিক ৯টার দিকে কালুখালী উপজেলার মোহনপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় আনা হয়, নাম জীবন শেখ (২৬), পিতা,সোলেমান শেখ, গ্রাম মোহনপুর, থানা কালুখালী,
মোহনপুর এলাকা থেকে আটক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কালুখালী উপজেলার দক্ষ কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জীবন শেখকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
এ-সময় তিনি বলেন, এলাকাবাসীকে সচেতন হতে হবে এবং প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা সমাজকে মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে কালুখালী থানা পুলিশ, কিশোর-কিশোরী ক্লাব এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।


























