Dhaka ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান: নেশাগ্রস্ত যুবকের এক মাসের কারাদণ্ড

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 168

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় আটক এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ২৭ অক্টোবর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালিত হয় নারুয়া ইউনিয়নের ছোট ঘি কমলা এলাকায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বে একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় আসাদ শেখ, পিতা: আব্দুল লতিফ শেখ নামে এক যুবককে আটক করে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে দণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, সম্প্রতি বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। প্রশাসন ও জনসচেতনতার যৌথ প্রচেষ্টায় এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মাদকবিরোধী অভিযান: নেশাগ্রস্ত যুবকের এক মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫