Dhaka ০৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঝিনাইদহে ১০৪ মোবাইল ফোন ও টাকা উদ্ধার মান্দায় ৯৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক প্রেমিকার তরকারিতে বিষ মেশানোর অভিযোগ, অস্ট্রেলীয় নারী অভিযুক্ত বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জেলার ২-এ রজনীকান্তের সঙ্গে হৃতিকের চমক, ৪০ বছর পর একসঙ্গে পর্দায় আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 96

রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে। এতে একজন কর্মী আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কনভেনশন হলে তৃতীয় তলায় ঢাকা মহানগর ও ঢাকা জেলার এনসিপির সমন্বয় সভা চলছিল। সেই সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটির পর সংঘর্ষে রূপ নেয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন।

বংশাল থানার এনসিপি নেতা সৌরভ জানান, দুই মাস আগে মোহাম্মদপুরে ব্যবসায়িক কাজে গেলে তাদের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেওয়া হয়েছিল। তবে বর্তমানে তা ফেরত দেওয়া হয়নি। তিনি বলেন, আজ সমন্বয় সভায় রিয়ানের সঙ্গে দেখা হওয়ায় আমরা টাকা চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। কথার এক পর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালায়, আমরা পাল্টা প্রতিহত করি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

প্রকাশের সময় : ০৯:২০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫