Dhaka ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী-পাবনা সীমান্তের পদ্মা চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ইমরান খান
  • প্রকাশের সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 127

রাজবাড়ী ও পাবনা জেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর চরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের সন্ধান পাওয়া গেছে।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার।

দেবব্রত সরকার জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—একজন পুরুষের মরদেহ চরে পড়ে আছে। মরদেহের হাত-পা রশি দিয়ে বাঁধা এবং কপাল থেকে মাথার উপরের অংশ অনুপস্থিত থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহটি যে স্থানে পাওয়া গেছে সেটি রাজশাহী বিভাগের পাবনা জেলার আওতায় পড়ে। ইতো মধ্যে বিষয়টি পাবনা জেলা পুলিশকে জানানো হয়েছে এবং তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-পাবনা সীমান্তের পদ্মা চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৭:০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫