Dhaka ০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

নিরাপদ সড়ক দিবসে র‌্যালি আলোচনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
  • / 90

রাজবাড়ীতে বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে সম্পদ ও জীবনের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী বিআরটিএর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান প্রমুখ।

বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হওয়া, মানসম্মত হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন মানার প্রতি গুরুত্বারোপ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিরাপদ সড়ক দিবসে র‌্যালি আলোচনা

প্রকাশের সময় : ০৬:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫