মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫ জেলের কারাদন্ড
- প্রকাশের সময় : ০৭:৫০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 87
মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত সোমবার ৫ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এসময় ৪৪ কেজি ইলিশ মাছ ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।
জানা গেছে, সোমবার রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ৫টি অভিযান চালিয়ে ৪৪ কেজি ইলিশ মাছ ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে আটক সদর উপজেলার তিনজন জেলেকে ভ্রামমাণ আদালতে ছয়দিন করে এবং গোয়ালন্দ উপজেলায় আটক দুইজনকে ৫দিন করে কারাদন্ড দেওয়া হয়। সদর উপজেলায় আটক এক জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ইলিশ এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান।
অভিযানে সহযোগিতা করেন জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।


























