Dhaka ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

৭৮ বছর বয়সেও ট্রেনে হকারি করে জীবীকা নির্বাহ করছেন দৃষ্টি প্রতিবন্ধী আ. গফুর

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 106

গুনে গুনে বলে দিলেন তার বয়স ৭৮ বছর ৫ মাস। চলেন ফেরেন স্বাভাবিক মানুষের মত। কোনো সমস্যা হয়না। তিনি দৃষ্টি প্রতিবন্ধী আব্দুল গফুর। প্রতিবন্ধী হওয়া সত্তে¡ও ভিক্ষা না করে এ বয়সেও ট্রেনে বাসে হকারি করছেন দীর্ঘ ৬২ বছর ধরে। আব্দুল গফুর রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সম্প্রতি তার বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট দুটি টিনের ছাপড়া ঘর। এখানেই তার স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে বাস করেন আব্দুল গফুর। তাদের কোনো সন্তান নেই। ডাক দিতেই বেড়া হাতড়ে হাতড়ে বের হয়ে আসেন আব্দুল গফুর। চা নাস্তা আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। বলেন, আমি অন্ধ হলেও আমার মনটা অন্ধ নয়। কথা হয় আব্দুল গফুরের সাথে।

জানালেন, তারা আর্থিকভাবে সচ্ছল নন। ভিটের জমিটা ছাড়া আর কিছুই নেই। তিনি জন্মান্ধ। পৃথিবীটা কেমন সেটা দেখার সৌভাগ্য হয়নি। এ নিয়ে আক্ষেপ নেই। তারা পাঁচ ভাই, তিন বোন ছিলেন। এদের মধ্যে চার ভাই মারা গেছেন। ভাইদের মধ্যে বেঁচে আছেন শুধু তিনি। তিন বোনের একজন মারা গেছেন। জীবীত এক বোনও জন্মান্ধ। ১৬ বছর বয়স থেকে তিনি মহানবী(সা.)’র শিক্ষায় ভিক্ষা না করে কাজ করা শুরু করেন। নবীজীর শিক্ষা করোনা ভিক্ষা একথা বলে শোনালেন, মহানবী(সা.)’র সেই বিখ্যাত কম্বলের গল্পটি।  ‘একদিন একজন আনসারী ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে ভিক্ষা চাইল। মহানবী (সা.) তাকে জিজ্ঞেস করলেন তার বাড়িতে কিছু আছে কিনা। লোকটি বলল, একটি কম্বল আছে যা সে পরিধান করে এবং একটি পাত্র আছে যা দিয়ে সে পানি পান করে। মহানবী (সা.) তাকে সেই দুটি জিনিস নিয়ে আসতে বললেন এবং সেগুলো বিক্রি করে অর্জিত টাকা দিয়ে কুঠার কিনতে বললেন। সেই কুঠার দিয়ে কাঠ কেটে বিক্রি করে জীবিকা নির্বাহ করার জন্য তাকে উৎসাহিত করলেন।

বলেন, আমার তখন ১৬ বছর। ঢেঁকিতে ধান ভেঙে চার আনা পান। সেই চার আনা দিয়ে বিড়ি সিগারেট কিনে গ্রাম ঘুরে বিক্রি করেন। যা লাভ হলো তা দিয়ে পরদিন একটু বেশি কেনেন। এভাবে শুরু হয় তার রোজকার কাজ। পরে বিড়ি সিগারেট বিক্রি বাদ দিয়ে খাদ্য উপকরণ বিক্রি শুরু করেন। তার স্ত্রী পরম যতেœ নারকেলের নারু বানিয়ে দেয়। সাথে বাজার থেকে টেস্টি হজমি, চকলেট, চিপস, বাদাম ইত্যাদি কিনে সেগুলো প্যাকেটজাত করে বিক্রি করেন। পাঁচুরিয়া থেকে ট্রেনে ফরিদপুর, ভাঙ্গা, রাজবাড়ী, ভাটিয়াপাড়া পর্যন্ত বিক্রি করেন এসব। ট্রেনে উঠতে তার কোনো সমস্যা হয়না। কাউকে বললেই ট্রেনে তুলে দেয়। টাকায় হাত দিলেই বুঝতে পারেন কোনটা কত টাকার নোট। কোনোদিন দুইশ, আবার কোনোদিন পাঁচশ টাকা বিক্রি হয়। দিনে যা আয় করেন তা দিয়ে দুজনের সংসার চলে যায়। তার স্ত্রী তাকে সবসময় সহযোগিতা করেন।

আব্দুল গফুরের স্ত্রী নুরজাহান বেগম জানান, ৪০ বছর আগে আব্দুল গফুরের সাথে তার বিয়ে হয়। তিনি সবকিছু জেনেই তাকে বিয়ে করেন। তার স্বামী দৃষ্টি প্রতিবন্ধী- এনিয়ে কোনো দুঃখ নেই। সে একজন ভালো মানুষ। চোখে না দেখলেও তাকে খুব ভালোবাসেন।- এটাই তার বড় পাওয়া। তিনি তার স্বামীকে সহযোগিতা করার চেষ্টা করেন। জানালেন, তার স্বামী সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী ভাতা পান।

ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মতিন পেশায় একজন ভ্যানচালক। আব্দুল গফুরের নাম বলতেই তিনি চিনে ফেলেন। বলেন, তাকে চেনে না এই এলাকায় এমন কেউ নেই। আব্দুল গফুরের অনুভ‚তি ও স্মরণ শক্তি খুব প্রখর। যা তাদের মত মানুষকেও হার মানায়।

পাঁচুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুস সালাম জানান, ছোটকাল থেকেই আব্দুল গফুর টিনের একটি বাক্স নিয়ে ট্রেনে বাসে হকারি করে জীবীকা নির্বাহ করেন। তার আরও দুই ভাই-বোন জন্মান্ধ ছিলেন। আব্দুল গফুর প্রতিবন্ধী ভাতা পান। এছাড়া সরকারি কোনো সাহায্য সহযোগিতার সুযোগ এলে তিনি আব্দুল গফুরকে দেওয়ার চেষ্টা করেন। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্তে¡ও তিনি ভিক্ষা না করে কাজ করছেন এটা একটি দৃষ্টান্ত।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭৮ বছর বয়সেও ট্রেনে হকারি করে জীবীকা নির্বাহ করছেন দৃষ্টি প্রতিবন্ধী আ. গফুর

প্রকাশের সময় : ০৬:১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫