শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লতা মঙ্গেশকরের কণ্ঠে কালজয়ী ১০ বাংলা গান সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি… ‘আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যক্কারজনক’ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০ ‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন নিকোলসের দুরন্ত ইনিংসের পর জয়সওয়াল ও রাহুলের জবাব বিটিএসের পর গ্র্যামি বর্জন করল কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়

‘আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যক্কারজনক’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 16

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। হাজারো মানুষকে হত্যা; লাখো মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, তারাই আবার মানুষ মারার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। নিকৃষ্ট কৃতকর্মের জন্য তাদের কোনো অনুশোচনা নাই; আছে ঔদ্ধত্য, অহমিকা।

তিনি বলেন, তারা মনে করে, আমরা মানুষকে কষ্ট দিব আর জনগণ প্রত্যাবর্তনের সুযোগ করে দিবে। তাদের এসব কর্মসূচি দেশপ্রেমিক জনগণ ঘৃণার সাথে প্রত্যাখান করেছে। আওয়ামী লীগ তাদের রক্তের পিঁপাসা এখনো ভুলেনি। আওয়ামী লীগ তাদের প্রত্যাবর্তনের পথ দিনদিন আরো কঠিন করে তুলেছে। আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যক্কারজনক।

শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘নগর ও ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াত’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, আমরা শরীয়াহ প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হচ্ছি। এদেশের মানুষ প্রচলিত আইন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষকে বোকা বানানোর আর সুযোগ নাই। অচিরেই ইসলামী শরীয়াহর পক্ষে গণআন্দোলন তৈরি হবে ইনশাআল্লাহ।

সভাপতির বক্তব্যে নগর সহ-সভাপতি আবদুল আউয়াল মজুমদার বলেন, প্রতিটি ওয়ার্ডে ইসলামী শরীয়াহ প্রতিষ্ঠার জন্য জনমত গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ, সহ-সভাপতি এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতী আবদুল আহাদ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যক্কারজনক’

প্রকাশের সময় : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬