শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লতা মঙ্গেশকরের কণ্ঠে কালজয়ী ১০ বাংলা গান সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি… ‘আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যক্কারজনক’ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০ ‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন নিকোলসের দুরন্ত ইনিংসের পর জয়সওয়াল ও রাহুলের জবাব বিটিএসের পর গ্র্যামি বর্জন করল কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয়

সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 1
সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের
📌 এক নজরে মূল তথ্য:

  • সকালে ‘হ্যাপি বার্থডে’, সন্ধ্যায় ‘গুডবাই’।
  • মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন নিকো পাজ, গায়ে লাগবে তো।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — সকালে ‘হ্যাপি বার্থডে’, সন্ধ্যায় ‘গুডবাই’!  জন্মদিনের শুভেচ্ছা জানানোর সাত ঘণ্টার মধ্যেই কোচ ইয়ান ইভাটকে ছাঁটাই করেছে ইংলিশ ক্লাব ব্ল্যাকপুল। বৃহস্পতিবার ক্লাবের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই ডিফেন্ডারের ৪৫তম জন্মদিনের বার্তা দেওয়া হয়। পেটে কেক হজম হতে না হতেই জানানো হয়, চাকরি নেই তাঁর।অবশ্য ব্ল্যাকপুলের সাম্প্রতিক দুরবস্থার কারণে ইভাটের চাকরি ঝুলন্ত অবস্থায়ই ছিল গত কিছুদিন। ইংল্যান্ডের তৃতীয় স্তর লিগ ওয়ানে সর্বশেষ ১০ ম্যাচের ছয়টিতেই হেরেছে তাঁর দল। বর্তমানে দলটির অবস্থান অবনমন অঞ্চলের কাছাকাছি।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

মেসির ১০ নম্বর জার্সি পাচ্ছেন নিকো পাজ, গায়ে লাগবে তো

তবে তাঁকে ছাঁটাইয়ের জন্য জন্মদিনকেই বেছে নেওয়া হবে, এমনটা অনুমান ছিল না অনেকেরই। ১৯ নভেম্বর সকালে কোচকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় ক্লাবের এক্স অ্যাকাউন্টে। কয়েক ঘণ্টা পরই একই মাধ্যমে জানানো হয় তাঁকে বাদ দেওয়ার খবর।  

ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইভাটের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। ১২ মাস আগে কোচের দায়িত্ব নেওয়া ইভাটের অধীনে মোট ৫৭ ম্যাচ খেলেছে ব্ল্যাকফুল। কোচের দায়িত্ব নেওয়ার আগে ক্লাবটির খেলোয়াড়ও ছিলেন ইভাট।২০০৬ সালে কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর) থেকে ধারে ব্ল্যাকপুলে যোগ দিয়ে ২০১৩ সাল পর্যন্ত ২৫০টির বেশি ম্যাচ খেলেছেন। ২০১০–১১ মৌসুমে ব্ল্যাকপুলকে প্রিমিয়ার লিগে তোলার পেছনে যাঁদের ভূমিকা ছিল, ইভাট তাঁদের একজন।আর সেই মানুষটিরই এবার কোচ হিসেবে বিদায় ঘটল জন্মদিনের দিন।

কৌশল ও দলগত বিশ্লেষণ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের

প্রকাশের সময় : ০৭:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬