Dhaka ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

প্রকৃত মৎস্যজীবীদের মাঝে চাল বরাদ্দের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 89

 প্রকৃত মৎস্যজীবীদের মাঝে চাল বরাদ্দ ও মা ইলিশ সংরক্ষণকালীন নদীতে মাছ শিকার পুরোপুরি বন্ধের দাবিতে সোমবার রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিকেল চারটায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকির শাহাদত হোসেন, রাজবাড়ী জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি শচিন্দ্রনাথ সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের প্রকৃত জেলেরা এখনও চাল বরাদ্দ পায়নি। অথচ মৎস্যজীবী নয় এমন কিছু মানুষ সরকারি চাল বরাদ্দ পাচ্ছে। এটা দুঃখজনক। বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার কোনোমতেই কাম্য নয়। একশ্রেণির মানুষ সরকারের আইন অমান্য করে মাছ শিকার করছে। এতে ইলিশের উৎপাদন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বক্তারা প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ ও ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ শিকার বন্ধে আরও কঠোর হওয়ার আহŸান জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রকৃত মৎস্যজীবীদের মাঝে চাল বরাদ্দের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫