Dhaka ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কালুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 103

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় কালুখালী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয়কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে র‍্যালী অনুষ্ঠিত হয়।

বানজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহীন শেখ, কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর জিল্লুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, মৃগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাই, ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় কালুখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।

এছাড়াও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কালুখালী ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গ্যাস ও জ্বালানী তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসতঘরের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় ও হতাহতদের উদ্ধারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৌশল প্রদর্শন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫