রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুনের মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০৭:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 220
রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশীদ রোববার বিকেল সাড়ে চারটায় জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রধান অতিথি রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. লিয়াকত আলী নিজের প্রার্থীতা ঘোষণা করেন।
মতবিনিময় সভায় হারুন অর রশীদ বলেন, দীর্ঘ ১৭টি বছর আমরা একটি সুষ্ঠু ভোটের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আগামী ফেব্রæয়ারি মাসে যখন ভোটের সময় নির্ধারিত হয়েছে তখন একটি গোষ্ঠি ষড়যন্ত্র শুরু করেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের কোনো দুঃখ দুর্দশা থাকবে না। ফেব্রæয়ারি নির্বাচন অনেক চ্যালেঞ্জিং হবে। বলেন, অ্যাড. লিয়াকত আলীও রাজবাড়ী-২ আসনের একজন প্রার্থী। এ নির্বাচনে দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে হাতে হাত ধরে কাজ করবো। আমাদের কোনো সংশয় নেই।
প্রধান অতিথির বক্তৃতায় অ্যাড. লিয়াকত আলী বলেন, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার প্রার্থীতা ঘোষণা করছি। তবে, দল যাকেই মনোনয়ন দেবে আমরা সকলেই তার পক্ষে কাজ করবো। ধানের শীষের বিজয়ের জন্য জীবন দিয়ে কাজ করবো। বিভাজনের রাজনীতি কারো জন্যই মঙ্গল বয়ে আনে না। সকল দ্বিধা দ্ব›দ্ব দূর করে আমরা একসাথে এগিয়ে যাবো। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এমএ খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহŸায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক রেজাউল করিম পিন্টু।


























