Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

পাংশায় জেলেদের মাঝে চাল বিতরণ

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৬:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 8457

 রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সময়ে পদ্মা নদীতে ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে ভিজিএফ ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৪৩০ জন নিবন্ধিত কার্ডধারী জেলের মধ্যে এ চাল বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। অন্যদের মাঝ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেন, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সবজি হোসেন প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুমে নদীতে জাল ফেলে ইলিশ আহরণসহ যে কোন ধরনের জাল ফেলা নিষিদ্ধ করেছে সরকার। তাই এ সময় সকল জেলেরা এই ২২ দিন নদীতে না নামতে ও ইলিশ না ধরতে অনুরোধ জানান। সেই সাথে নদীতে সরকারী আদেশ অমান্য করে যদি কেউ জাল ফেলে মাছ ধরার চেষ্টা করে তাহলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় জেলেদের মাঝে চাল বিতরণ

প্রকাশের সময় : ০৬:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫