গুরুত্বপূর্ণ সংবাদ:
কোরআন অবমাননার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 117
নর্থসাউথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীর দ্বারা কোরআন অবমাননার প্রতিবাদে বুধবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার উদ্যোগে রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন মাওলানা ক্কারী আবু ইউসুফ, মাওলানা আকিদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা মাকসুদুর রহমান, শিক্ষার্থী আব্দুল আলিম প্রমুখ।
বক্তারা বলেন, কারও ধর্মীয় অনুভ‚তিতে আঘাত দেওয়া ঠিক নয়। নর্থসাউথ বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী কোরআন অবমাননা করে আমাদের ধর্মীয় অনুভ‚তিতে চরমভাবে আঘাত দিয়েছে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
Tag :


























