শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ জমি নিয়ে বিরোধে দাফন হচ্ছে না বাবার মরদেহ, ১৩ ঘণ্টা ধরে পড়ে আছে বাড়িতে নওগাঁয় গরুর খামারে স্মার্ট প্রযুক্তির ছোঁয়া, মাসে সাশ্রয় ২০ হাজার টাকা নওগাঁয় উচ্চ শব্দে মোটরসাইকেল চালানোয় ৩০ হাজার টাকা জরিমানা লতা মঙ্গেশকরের কণ্ঠে কালজয়ী ১০ বাংলা গান সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের একের পর এক বাধা পেরিয়ে কীভাবে মিস ইউনির্ভাসে মাহি… ‘আগুনে মানুষ পুড়িয়ে দেশে ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক-ন্যক্কারজনক’

শহিদ আবরারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 168

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, নারী নেত্রী অ্যাড. দেবাহুতি চক্রবর্তী, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির প্রমুখ।

বক্তারা বলেন, শহিদ আবরার ফাহাদ শুধু একটি নাম নয়। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনচেতা চিন্তার এক প্রতীক। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম প্রজন্মান্তরে  অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনা শেষে আবরার ফাহাদের সাহস ও সংগ্রামের উপর নির্মিত ডকুমেন্টারি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহিদ আবরারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রকাশের সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫