Dhaka ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আ’লীগ ও ভারত : ফারুক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 89

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সকল দাবি-দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সম-সাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আ’লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে।”

নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।”

অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, “পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে, তা খুঁজে বের করুন।” এছাড়াও, তিনি জানান, ড. মুহাম্মদ ইউনূসের আশেপাশে বহু ষড়যন্ত্রকারী রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আ’লীগ ও ভারত : ফারুক

প্রকাশের সময় : ০৩:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫