Dhaka ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় হত্যাসহ তিন মামলা, পরিস্থিতি স্বাভাবিক

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / 107

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি শহর ও উপজেলাগুলোতে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক, দোকানপাটও খোলা রয়েছে।

খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ, ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৬-৭শ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আব্দুল বাতেন মৃধা।

অন্যদিকে, গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক আরও দুইটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী।

এদিকে শিক্ষার্থী ধর্ষণ মামলার আসামি শয়ন শীলকে ৬ দিনের রিমান্ড শেষে বুধবার আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, খাগড়াছড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও ১৪৪ ধারা বহাল রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় হত্যাসহ তিন মামলা, পরিস্থিতি স্বাভাবিক

প্রকাশের সময় : ০২:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫