শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

জীবিকার তাগিদে ইরাকে গিয়ে খুন রাজবাড়ীর আজাদ, লাশ করা হয় তিন টুকরো

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 160

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আজাদ খান (৪৭) ইরাকে মর্মান্তিকভাবে খুন হয়েছেন। তিন মাস আগে দালালের মাধ্যমে জীবিকার সন্ধানে তিনি ইরাক যান। এক সপ্তাহ আগে বাগদাদ শহর থেকে নিখোঁজ হওয়ার পর তার মরদেহ তিন টুকরো অবস্থায় পাওয়া যায়।

নিহত আজাদ খান হোসেন মন্ডল পাড়া গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে। পরিবারের দাবি, দালাল বাবুলের মাধ্যমে ইরাক গেলেও তাকে প্রতিশ্রুত কাজ না দিয়ে অন্যত্র কাজে পাঠানো হয়। পরে আজাদকে হত্যা করে লাশ বস্তায় ভরে ময়লার ভাগাড়ে ফেলে দেওয়া হয়।

আজাদের স্ত্রী ময়না বেগম অভিযোগ করেন, দালাল বাবুল ফোন ধরলে হয়তো তার স্বামীর এই পরিণতি হতো না। তিনি হত্যার বিচার দাবি করেছেন। আজাদের মা নবিরণ বেগমও সন্তানের লাশ দেশে ফেরত চান।

ইরাক থেকে বাবুল জানান, আজাদকে অন্যত্র কাজে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে হত্যার খবর পাওয়া গেছে। লাশ বর্তমানে বাগদাদের একটি মর্গে রয়েছে। আগামী রবিবার হত্যাকারী কফিলকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জীবিকার তাগিদে ইরাকে গিয়ে খুন রাজবাড়ীর আজাদ, লাশ করা হয় তিন টুকরো

প্রকাশের সময় : ১০:৩৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫