গুরুত্বপূর্ণ সংবাদ:
গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‘মর্টারশেল’

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / 5

খাগড়াছড়ি সদরের উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর পাড়ে মদিনাতুল উলুম মাদ্রাসার সামনে মাটির ১০ থেকে ১২ ফুট গভীর থেকে ৮২ মিলিমিটারের একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শালবাগান এলাকার দিনমজুর মো. বেলাল হোসেন বাড়িতে টয়লেট নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পান। পরে সেটি ভাঙারির দোকানে বিক্রি করতে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি মর্টারশেল হিসেবে শনাক্ত করেন।
খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মো. সাকিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার মর্টারশেলটি নিষ্ক্রিয় করার কথা রয়েছে।
এদিকে জনবসতিপূর্ণ এলাকায় মর্টারশেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।
Tag :




















