শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 1
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে
📌 এক নজরে মূল তথ্য:

  • কারাগারের ভেতরে কাজ করে এই টাকাটাই পেতেন দানি আলভেস।
  • বার্সেলোনার কাছে ব্রিয়েন্স ২ কারাগারে কাটানো ১৪ মাসের স্মৃতি মনে করে সম্প্রতি কথাগুলো বলেছেন আলভেস।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — ১১৩ ইউরো।কারাগারের ভেতরে কাজ করে এই টাকাটাই পেতেন দানি আলভেস। একসময় বার্সেলোনা ও ব্রাজিলের হয়ে মাঠে রাজত্ব করেছেন। আয় করেছেন লাখ লাখ, কোটি কোটি ইউরো, সেই মানুষ এখন হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বলছেন, কারাগারে পাওয়া ওই ১১৩ ইউরোতেই তিনি বেশি সুখী ছিলেন।কথাটা শুনতে সহজ। কিন্তু এর ভেতরে ঢুকলে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটি আলাদা জীবন। একদিকে ক্যাম্প ন্যু-র আলোঝলমলে রাত, হাজারো দর্শকের করতালি। অন্যদিকে কারাগারের নিঃশব্দ করিডর, যেখানে নিজের সঙ্গে নিজের দেখা হয় সবচেয়ে বেশি।

মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত

বার্সেলোনার কাছে ব্রিয়েন্স ২ কারাগারে কাটানো ১৪ মাসের স্মৃতি মনে করে সম্প্রতি কথাগুলো বলেছেন আলভেস। এখন তিনি ধর্মপ্রচারক। এক ধর্মীয় সমাবেশে তাঁর বক্তব্য, ‘আমি তখন লাখ লাখ ইউরো আয় করতাম, ঈশ্বরকে ধন্যবাদ। কিন্তু যখন আমি লাখ লাখ ইউরো আয় করতাম, তার চেয়ে বেশি সুখী ছিলাম কারাগারে ১১৩ ইউরো আয় করে!’ কী এমন পেয়েছিলেন সেই ১১৩ ইউরোতে, যা লাখ লাখ ইউরোতে পাননি?

আমি ৪০ বছর বন্দী ছিলাম, কিন্তু কারাগারেই আমি সত্যিকারের মুক্ত হয়েছি।দানি আলভেস, ব্রাজিল ও বার্সেলোনার সাবেক রা্ইট-ব্যাক

আজকের আলভেসকে বুঝতে হলে একটু পেছনে ফিরতে হয়। ফুটবল মাঠের ডান প্রান্তে একসময় তাঁর ছিল অবাধ বিচরণ। আক্রমণে উঠে যেতেন, আবার প্রয়োজনে ফিরে আসতেন রক্ষণে। বার্সেলোনার সেই সোনালি সময়ে তাঁর দৌড়ের সঙ্গে পরিচিত ছিল পুরো ফুটবলবিশ্ব।

কৌশল ও দলগত বিশ্লেষণ

বার্সেলোনার পরিসংখ্যান অনুযায়ী, ক্যারিয়ারে ৪৬টি শিরোপা জিতেছেন আলভেস। কাতালান ক্লাবটির হয়ে ৪০৯ ম্যাচে করেছেন ২৩ গোল, জিতেছেন ২৩টি ট্রফি। এর মধ্যে আছে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও ছয়টি লা লিগা। জুভেন্টাসের হয়ে জিতেছেন সিরি আ, পিএসজির হয়ে দুবার ফরাসি লিগ। ব্রাজিলের জার্সিতে খেলেছেন ১২৬ ম্যাচ। জিতেছেন ২০০৭ ও ২০১৯ সালের কোপা আমেরিকা, ২০০৯ ও ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। ট্রফির হিসাবটা ঈর্ষণীয়। সাফল্যের তালিকাও দীর্ঘ। কিন্তু এত কিছুর পরও আলভেসের নিজের উপলব্ধি, সুখের সঙ্গে সাফল্যের হিসাব মেলে না সব সময়।

২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন তিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। বিচারের আগেই প্রায় ১৪ মাস কারাগারে কাটিয়েছিলেন। সে বছরের মার্চে ১০ লাখ ইউরো জামিনে সাময়িক মুক্তি পান।এরপর ২০২৫ সালের মার্চে কাতালোনিয়ার উচ্চ আদালত আপিলে আগের রায় বাতিল করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, আগের রায়ে বেশ কিছু অসংগতি ছিল। তাঁকে নির্দোষ ধরে নেওয়ার অনুমান নাকচ করার মতো যথেষ্ট প্রমাণও ছিল না। আইনি লড়াইয়ের সেই অধ্যায় শেষ হয়েছে। কিন্তু আলভেসের কাছে মুক্তির অর্থ যেন আরও গভীর, আরও ব্যক্তিগত।

সম্প্রতি নিজের জীবনের বদলে যাওয়ার গল্প বলতে গিয়ে আলভেস লিখেছেন, ‘আমি ৪০ বছর বন্দী ছিলাম, কিন্তু কারাগারেই আমি সত্যিকারের মুক্ত হয়েছি। ৪০ বছর আমি আমার পাপ, আমার ভুল আর আমার সিদ্ধান্তের কাছে বাঁধা ছিলাম। বাইরে থেকে হয়তো আমাকে মুক্ত মনে হতো, কিন্তু ভেতরে আমি শিকলে বাঁধা ছিলাম।’আরও বলেছেন, ‘কারাগার থেকে বেরিয়েছি বলে আমি মুক্ত, এমন নয়। যিশু আমাকে পাপ থেকে মুক্ত করেছেন বলেই আমি মুক্ত। তোমার পা কোথায় আছে তার ওপর সত্যিকারের স্বাধীনতা নির্ভর করে না, নির্ভর করে তোমার হৃদয়ে কে রাজত্ব করছে তার ওপর।’ ঈশ্বরের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে তাঁর কণ্ঠ আরও নরম, ‘আমি অনেক প্রশ্ন করি। আমি তাঁর সামনে এক শিশু। সবকিছু নিয়েই তাঁকে প্রশ্ন করি।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে

প্রকাশের সময় : ০৮:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬