Dhaka ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর তারেক রহমান, সতর্ক নেতা-কর্মীরা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু আজ শুভ বিজয়াদশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হাজারো ডিসেম্বর গেলেও ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ দ্রুততম সময়ে পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

নির্বাচনের কারণে এগিয়ে আনা হচ্ছে বইমেলা, ডিসেম্বরে শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 159

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ এবার নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে। চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে এ মেলা চলবে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।

সভায় আসন্ন জাতীয় নির্বাচন ও রমজানের প্রেক্ষাপটে সময়সূচি সমন্বয় করে এবারের অমর একুশে বইমেলার নতুন তারিখ চূড়ান্ত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের কারণে এগিয়ে আনা হচ্ছে বইমেলা, ডিসেম্বরে শুরু

প্রকাশের সময় : ০৭:৩৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫