Dhaka ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাত জটিল রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে বিএনপিতে শৃঙ্খলা ফেরাতে কঠোর তারেক রহমান, সতর্ক নেতা-কর্মীরা বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু আজ শুভ বিজয়াদশমী; প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হাজারো ডিসেম্বর গেলেও ফিরবেন না শেখ হাসিনা: রাশেদ খাঁন নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ দ্রুততম সময়ে পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 90

পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, যে কোনো এক দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে এবং যৌথভাবে প্রতিরোধ করা হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রিয়াদের ইয়ামামা প্যালেসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ সই করেন।

পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এই চুক্তি দুই দেশের নিরাপত্তা জোরদার, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা এবং যৌথ প্রতিরোধশক্তি বাড়ানোর প্রতিশ্রুতি বহন করে।

সফরে শাহবাজ শরীফের সঙ্গে ছিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

সূত্র: ডন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি সই

প্রকাশের সময় : ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫