Dhaka ০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর : নুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 97

গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর মন্তব্য করেছেন, “জাতি হিসেবে আমরা সব সময়ই সুবিধাবাদী ও স্বার্থপর।”

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে নুর এ মন্তব্য করেন।

সাম্প্রতিক সময়ে এক গণমাধ্যমের আলোচনায় অংশ নিয়ে ডাকসু নির্বাচন প্রসঙ্গে কথা বলেন হাবিব। তিনি উল্লেখ করেন, ওই নির্বাচনে শিবির ও ছাত্রদলের প্রভাব থাকায় নুরের দলের প্যানেল কোনো সাড়া পায়নি। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পান মাত্র ১৩৬ ভোট।

ভিডিওতে হাবিবকে বলতে শোনা যায়, “যে ছেলে ডাকসু নির্বাচনের জন্য আমরণ অনশন করেছিল, যার কারণে আমরা ভোট দিতে গিয়েছি, তাকে এত বড় অপমান করলেন? ছাত্রদলের যত দোষই থাকুক, ভোট না দিলেও আপত্তি নেই। কিন্তু যারা আন্দোলনে ছিল, যারা ভোটটা এনে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছে, সেই ছেলেটা যে অনশন করেছে, তাকে কেন অবহেলা করলেন?”

ভিডিওটি শেয়ার করে নুর লেখেন, “জাতি হিসেবে আমরা সব সময় সুবিধাবাদী ও স্বার্থপর। যাদের কারণে আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই, তাদেরকেই ভুলে যাই।”

নুরের পোস্টের নিচে বিভিন্ন মতামত দিয়েছেন অনেকে। কেউ লিখেছেন, “বিন ইয়ামিন মোল্লা ভাইয়ের জন্য খারাপ লাগছে, আরও বেশি ভোট পাওয়া উচিত ছিল।”
আরেকজন মন্তব্য করেছেন, “সবাই জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছে, কাউকে আলাদা করে দেখা উচিত নয়।”
আবার কেউ লিখেছেন, “ইয়ামিন মোল্লার ত্যাগ ও বিসর্জনের যথাযথ মূল্যায়ন ডাকসু নির্বাচনে হয়নি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাতি হিসেবে আমরা সুবিধাবাদী ও স্বার্থপর : নুর

প্রকাশের সময় : ০২:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫