Dhaka ০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি

‘ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 105

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শিল্পকলা একাডেমীতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল, যারা মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখনো মব তৈরি হচ্ছে এবং মানুষকে ধরে মেরে ফেলার ঘটনা ঘটছে। অনেক দুষ্কর্ম বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে দলের ভেতরেও কিছু নেতাকর্মীর অনিয়মের প্রমাণ মেলায় ইতোমধ্যে তিন থেকে চার হাজার জনকে বহিষ্কার করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন’

প্রকাশের সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫