Dhaka ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ড. মাহাদী আমীন

সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়াই হবে বড় সংস্কার

মো: ইব্রাহীম মাহমুদ, কবি নজরুল কলেজ
  • প্রকাশের সময় : ০৭:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 107

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন বলেছেন, গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া। তাই এখন সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন।

শনিবার (৩০ আগস্ট) সকালে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে ‘২৪ এর গণঅভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মাহাদী আমিন বলেন, আমরা জনগণের কাছে ছুটে যাই, জনগণকেই সেই ক্ষমতা দেয়। তারাই আমাদের পছন্দ করে ঠিক করবে, কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে। এসময় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

দেশে আর আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি হবে না উল্লেখ করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জাতীয় পার্টির যেকোনো অপচেষ্টা দমন করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মোঃ দেলাওয়ার হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তরুণ ছাত্ররা যেভাবে লড়াই করেছে, গণমাধ্যম কর্মীরাও কোনো দিক থেকে কম ছিল না। তারাও তাদের জীবন দিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করেছেন।

তিনি আরও বলেন ,৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই একটি চক্র আবারো এই বাংলার মাটিতে সেই ফ্যাসিস্টকে পু:নর্বাসন করার জন্য পায়তারা করতেছে।  আমাদের সকলের কাধে কাধ মিলিয়ে সেই ফ্যাসিবাদী চক্রের কালো হাত ভেঙে দিতে হবে,  তা না হলে সেই কালো অধ্যায় আবার আসবে। এই শত শত শিক্ষার্থীর জীবন বৃথা হয়ে যাবে।আলোচনা শেষে জুলাই বিপ্লবে সাহসী সাংবাদিকদের সম্মাননা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাইজীদ সা’দ এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপি’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ঢাকা রিপোর্টার্স  সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ড. মাহাদী আমীন

সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়াই হবে বড় সংস্কার

প্রকাশের সময় : ০৭:২২:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫