Dhaka ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ

ব্যাংক হিসাব জব্দ হলো যেসব তারকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 109

শোবিজ অঙ্গনের বেশ ক’জন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সে তালিকায় আছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা বাপ্পারাজ। আরও আছে নতুন প্রজন্মের নুসরাত ফারিয়া, সাবিলা নূরের নামও।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এই মর্মে একটি নোটিশ প্রকাশ করেছে। তারকাদের ঠিকানায় চিঠিও প্রেরণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।’

কর অঞ্চল-১২ চলতি মাসের ১৫ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকা দিয়ে ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়েছে। সেখানে শোবিজের পারভিন জামান মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফ, নুসরাত ইয়াসমিন তিশার নাম রয়েছে।

বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাদের বক্তব্য মেলেনি। বেশ কয়েকবার মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি নুসরাত ফারিয়া।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যাংক হিসাব জব্দ হলো যেসব তারকার

প্রকাশের সময় : ০২:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫