Dhaka ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে সৌদি আরবকে চিঠি অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি : ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 308

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইসমাইল ফিকরি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানি বিচার বিভাগের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফিকরি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করতেন। তিনি ইসরায়েলের মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন বলে দাবি করা হয়।

২০২৩ সালের ডিসেম্বর মাসে তাকে গ্রেফতার করে ইরানের নিরাপত্তা বাহিনী। তদন্ত ও বিচার শেষে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর আজ ফিকরির ফাঁসি কার্যকর করা হয়।

মিজান অনলাইন জানায়, এ ঘটনাকে ইরানের বিচার বিভাগ ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে অভিহিত করেছে। তবে ইসরায়েল থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি : ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশের সময় : ০২:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫