দুবাইয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগে আটক ৪১
- প্রকাশের সময় : ০৮:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 93
সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য বলা জানা যায়।
পুলিশের তথ্যানুযায়ী, আটককৃত ব্যক্তিরা আরব দেশের নাগরিক। ওই হোটেলকে তারা ভিক্ষাবৃত্তির কার্যক্রম চালানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করছিলেন।
প্রসঙ্গত, ‘আল-মিসবাহ’ নামক একটি বিশেষ নিরাপত্তা অভিযানের অংশ ছিল এই গ্রেফতারটি। যা পরিচালনা করে দুবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের আওতাধীন সন্দেহভাজন ও অপরাধমূলক প্রবণতা পর্যবেক্ষণ বিভাগ।
৯০১ কল সেন্টারে একটি অভিযোগের পরেই অভিযানটি শুরু হয় বলে জানা যায়। অভিযোগে বলা হয় শহরের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি তাসবিহ ও আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রির ছলে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে।
পুলিশ ঘটনাস্থলে নজরদারি চালিয়ে তিনজন আরব ব্যক্তিসহ ওইসব সামগ্রী বিক্রির সময় মানুষের কাছ থেকে টাকা চাইতে দেখে। পরে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় তাদের। জিজ্ঞাসাবাদের এটি একটি বড় ভিক্ষাবৃত্তির চক্রের অংশ বলে স্বীকার করেন তারা।
এছাড়াও হোটেল কর্তৃপক্ষের সহায়তায় আটক করা হয় একই জাতীয়তার আরো ২৮ জনকে। এর পরদিন হোটেল ছাড়ার চেষ্টা করলে আরো ১০ জনকে গ্রেফতার করে দুবাই পুলিশ।























