গুরুত্বপূর্ণ সংবাদ:
দুর্ঘটনা এড়াতে মালদ্বীপে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য বার্তা
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৭:০০:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 144
কর্মস্থলে দুর্ঘটনা এড়াতে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বার্তা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন-মালদ্বীপ। সোমবার হাইকমিশনের ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশি কর্মীদের দুর্ঘটনা এড়াতে কর্মস্থলে দায়িত্ব পালনকালে অবশ্যই যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করার কথা বলা হয়েছে। এছাড়া যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করে কোনো গাছে ওঠা এবং উঁচু স্থানে কাজ করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনায় অনেকে আহত এবং নিহত হয়েছেন। সুতরাং এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো।’
Tag :























