Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

হানিফ সংকেতের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • / 170

জনপ্রিয় উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার কণ্ঠ নকল করে প্রচারিত একটি ভুয়া বিজ্ঞাপনচিত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হানিফ সংকেত জানান, একটি প্রতারক চক্র ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের উপস্থাপনার অংশ এবং তার কণ্ঠ অনুকরণ করে ডায়াবেটিস–বিষয়ক ভুয়া বিজ্ঞাপন প্রচার করছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

তিনি লিখেছেন, কণ্ঠ অনুকরণ করা হলেও উপস্থাপনায় বাংলা উচ্চারণে স্পষ্ট ভিনদেশি টান রয়েছে, যা একটু মনোযোগ দিলেই বোঝা যায় এটি আসল নয়। তিনি উল্লেখ করেন, অনেক প্রস্তাব পেলেও তিনি কখনো কোনো বিজ্ঞাপনে অংশগ্রহণ করেননি। ফলে এমন ভুয়া বিজ্ঞাপনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং এসব দেখে কেউ যেন বিভ্রান্ত না হন।

এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে হানিফ সংকেত বলেন, প্রযুক্তির উৎকর্ষের এই যুগে প্রতারণার ধরন পাল্টে গেছে, প্রতারকরা এখন কৃত্রিম উপায়ে পরিচিত কণ্ঠস্বর নকল করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

তিনি আরও জানান, এরই মধ্যে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে এবং প্রযুক্তি অপব্যবহার রোধে একটি কার্যকর নীতিমালা তৈরিরও আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা প্রতিহত করা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হানিফ সংকেতের কণ্ঠ নকল করে ভুয়া বিজ্ঞাপন, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা

প্রকাশের সময় : ১০:১৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫