Dhaka ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যে কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 111

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

রোববার (১৮ মে) বিকেল পৌনে ৫টার দিকে নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে প্রবেশ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, নুসরাত ফারিয়াকে ডিবি হেফাজতে নিলে জানা যাবে তিনি কেন দেশ ছাড়ছিলেন।

তবে নুসরাত ফারিয়ার পারিবাকি সূত্রে জানা গেছে তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছিলেন। যার অ্যাপয়েন্টমেন্ট আগেই নেওয়া ছিল।

এর আগে, আজ দুপুরে ব্যাংকক যাওয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে ইমিগ্রেশনে বাধার মুখে পড়েন তিনি। এরপর বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ থেকে জানানো হয়, রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে কারণে থাইল্যান্ড যাচ্ছিলেন নুসরাত ফারিয়া

প্রকাশের সময় : ০৭:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫