Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ধর্মীয় পরিচয় যা-ই হোক, রাষ্ট্রে সবার সমান অধিকার: রিজভী কালীগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী যুব উন্নয়নের প্রশ্নফাঁসে ৫ সরকারি কর্মচারী গ্রেফতার, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক পদ্মা পাড়ি দিয়ে ঢালারচর রেলস্টেশন পরিদর্শন, ‘ওরা ১১ জন’-এর নৌকা ভ্রমণ নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

তাণ্ডবের পূর্বাভাস, টিজারেই কাঁপিয়ে দিলেন শাকিব খান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / 140

ঈদুল ফিতরে ‘বরবাদ’ দিয়ে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এবার কোরবানি ঈদে আসছে তার ‘তাণ্ডব’। হিট নির্মাতা রায়হান রাফি পরিচালিত তাণ্ডব ঘিরে ইতিমধ্যেই দর্শক উন্মাদনা তুঙ্গে। এবার সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিলেন শাকিব খান।

রবিবার (১৮ মে) সকালে টিজারটি প্রকাশ করেন শাকিব খান। সঙ্গে লেখেন, “সিনেমার ভূমিকম্প শুরু হতে চলেছে! বিশৃঙ্খলার নতুন রূপের মুখোমুখি হন! এখানে রয়েছে বহু প্রতীক্ষিত ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!”

টিজারে দেখা যায়, মুখোশ পরা একটি গ্যাং এক ভবনে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। ধারণা করা যাচ্ছে, সেটি একটি টেলিভিশন চ্যানেলের ভবন।

যেখানে প্রবেশ করে তারা সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইও দেখা যায় সেই মুখোশধারী গ্যাংয়ের। ব্যাকগ্রাউন্ডে একটি কণ্ঠে দেশবাসীর প্রতি এক বার্তা ভেসে আসে, যেখানে বলা হয় ‘তাণ্ডব আসছে’। সেই সঙ্গে সবাইকে ঘরে অবস্থান করার অনুরোধ করা হয়।

একপর্যায়ে মুখোশ পরা গ্যাংয়ের প্রধান শাকিব খান তার মুখোশ খুলে ফেলেন। টিজারের একঝলকে জয়া আহসানকেও দেখানো হয়।

টানটান উত্তেজনার টিজারটি প্রকাশের পর থেকেই ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর টিজারটি দেখার পর শাকিবভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। যেন আর তর সইছে না তাণ্ডব পর্দায় দেখার।

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মন্তব্য, দুর্দান্ত টিজার। মেগাস্টার শাকিব খান সবার সেরা। এর আগে গতকাল (১৭ মে) বিকেলে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমার একটি পোস্টার আপলোড করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০-এ!’ অবেশেষে বিনাশের বার্তা নিয়ে হাজির হলেন এ মেগাস্টার।

গত বছর তুফানি সাফল্যের পর ‘তাণ্ডব’-এর মধ্য দিয়ে মেগাস্টার শাকিব খানকে নিয়ে ফের এক হলেন নির্মাতা রায়হান রাফী। আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব ও রাফীর নতুন এই সিনেমা। গত শুক্রবার শাকিব খান ও ‘তাণ্ডব’ টিমের দল শুটিংয়ের শেষ কিছু কাজ সারতে শ্রীলঙ্কায় পাড়ি জমান। সেইখানে এই ছবির গান ও শেষের কিছু অ্যাকশনদৃশ্যের শুটিংয়ের কাজ করা হবে। শাকিবের সঙ্গে রয়েছেন সাবিলা নূরসহ ‘তাণ্ডব’ ছবির টেকনিক্যাল ক্রু ও অন্য সদস্যরা।

সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘তাণ্ডব’ সিনেমার গল্প। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ প্রযোজিত রায়হান রাফীর এ গল্পে যৌথভাবে চিত্রনাট্য করেছেন পরিচালক নিজে ও আদনান আদিব খান। সিনেমায় বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ৪০ সেকেন্ডের একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তাণ্ডবের পূর্বাভাস, টিজারেই কাঁপিয়ে দিলেন শাকিব খান

প্রকাশের সময় : ০২:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫