মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত১, আহত ২
অসুস্থ বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন দুই বোন
- প্রকাশের সময় : ০৫:২৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / 118
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। অসুস্থ পিতাকে চিকিৎসার জন্য দুই বোন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তারা।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার লাঙ্গলবান্দ গ্রামের মনোহর বিশ্বাসের মেয়ে শুক্লা রানী বিশ্বাস (৩৫)। আহতরা হলেন নিহতের পিতা মনোহর বিাশ্বাস (৮৫) ও বড় বোন পারুল বিশ্বাস (৪৫)। অসুস্থ পিতাকে চিকিৎসার জন্য দুই বোন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে মধুখালী উপজেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদারের কাছে জানতে চাইলে তিনি জানান ঘটনা স্থলেই একজন নিহত হন। দুজন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।























