ক্লাস বন্ধ রেখে আন্দোলনে নার্সিং শিক্ষার্থীরা
- প্রকাশের সময় : ০৭:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / 227
রাজবাড়ীতে ক্লাস বন্ধ করে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ¯œাতক সমমান (পাস কোর্স) করার দাবিতে আন্দোলনে নেমেছে নার্সিং শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টানা তিনদিন ধরে এই আন্দোলন করে চলেছেন তারা।
শনিবার ( ২৬ এপ্রিল) সকাল সাড়ে নয়টা থেকে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনই) এর ব্যানারে রাজবাড়ী আইডিয়াল নার্সিং কলেজ এবং রাজবাড়ী সদর হাসপাতালে নার্সিং ইউস্টিটিউটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন।
গত বুধবার থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমাকে ¯œাতক (পাস কোর্স) এর মর্যাদার দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেন তারা। শনিবার দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যৌথভাবে ক্লাস বর্জন করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়া রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজবাড়ী সদর হাসপাতালে তাদের প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
রাজবাড়ী মডেল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সজীব মিয়া বলেন, ডিপ্লোমা একটি তিন বছরের কোর্স। এইসএসসি পাশ করে এই কোর্সে ভর্তি হতে হয়। যারা তিন বছরের ডিগ্রি পাস কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ করে তাদের সার্টিফিকেটের মান আমাদের চেয়ে ভালো। আমরা একই সময়ে তিন বছরের কোর্স করি। কিন্তু আমাদের সার্টিফিকেটের মান এইসএসসি সমমানের। তাই আমরা এই আন্দোলনে নেমেছি। আমাদের উপযুক্ত সম্মান প্রদান করতে হবে।
রাজবাড়ী নার্সিং ইনস্টিটিটের শিক্ষার্থী মানিক সরদার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি আমরা সকল ধরণের পরীক্ষা ক্লাস, ক্লিনিক্যাল প্রাকটিস বর্জন করেছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।
রাজবাড়ী নার্সিং ইনস্ট্রাকটর ইনচার্জ রুমা হাজারিকা বলেন, শিক্ষার্থীরা একটি যোক্তিত দাবিতে আন্দোলনে নেমেছে। তার ক্লাস, পরীক্ষা বন্ধ করে দিয়েছে। কয়েকদিন পরেই শিক্ষার্থীদের পরীক্ষা। শিক্ষার্থীদের এই যোক্তিক দাবি সরকারের মেনে নেওয়া উচিত।























