Dhaka ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নুর হাসিনার পুত্র হলে আসিফ-নাহিদ-আখতাররা হাসিনার নাতি: আবু হানিফ ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না মার্তিনেজ কালীগঞ্জে ডোপ টেস্টের কিট কিনতে বিএনপির আর্থিক সহায়তা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ

মানুষের পদচারণায় মুখর ৩ দিন ব্যাপী লোকজ মেলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 173

মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে ৩ দিন ব্যাপী লোকজ মেলা। বাংলা নববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন শহীদ খুশী রেলওয়ে ময়দানে এ মেলার আয়োজন করেছে। নববর্ষের দিন সকাল সাড়ে ৯টায় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে মেলার শুভ উদ্বোধন করেন। এসময় রাজবাড়ীর সিভিল সার্র্জন এসএম মাসুদ, রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ উল হাসান, রাবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক প্রমুখ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী এ মেলায় নাগরদোলা, চড়কি, বিভিন্ন কারু পণ্য, ঘর সাজানোর তৈজষপত্রসহ নানান পণ্যের সমাহার রয়েছে। প্রথম দিনেই মেলা বেশ জমে উঠেছে। সোমবার সন্ধ্যায় গিয়ে দেখা যায়, পুরো রেলওয়ে ময়দান লোকে লোকারণ্য।

মেলায় আগত দর্শণার্থীরা বলেন, এবার বৈশাখ উপলক্ষে রাজবাড়ীতে এই মেলার আয়োজন করেছে প্রশাসন। খুব ভালো লাগছে মেলায় এসে। উৎসব উৎসব মনে হচ্ছে। এমন মেলা যেন প্রতি বছরই আয়োজন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মানুষের পদচারণায় মুখর ৩ দিন ব্যাপী লোকজ মেলা

প্রকাশের সময় : ০২:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫