Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া

আবার আবাবিল পাখি ভীষণ প্রয়োজন: ওমর সানী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 286

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে।

সাধারণ মানুষের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের মন্তব্য প্রকাশ করেছেন দেশের অভিনয় ও সংগীতশিল্পীরা। সম্প্রতি নিজের প্রতিবাদ তুলে ধরেছেন নব্বই দশকের চিত্রনায়ক ওমর সানী।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানী লিখেছেন, ‌‘হে আল্লাহ আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।’

এদিকে গাজাবাসী নিয়ে ওমর সানীর পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা।

ওমর সানী ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন ইলিয়াস কাঞ্চন, শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, জয়া আহসান নির্মাতা আশফাক নিপুণ, সংগীতশিল্পী আসিফ আকবরসহ আরও অনেকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবার আবাবিল পাখি ভীষণ প্রয়োজন: ওমর সানী

প্রকাশের সময় : ০৮:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫