Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির ২১টি মনোনয়ন ফরম বিক্রি বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া

ফেসবুক লাইভে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের দাবি পরীমণির

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • / 141

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে উঠেছে এই অভিযোগ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন।

এ ঘটনার পর গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমনি। ২১ মিনিট ৬ সেকেন্ডের দীর্ঘ এই ফেসবুক লাইভে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলার কথা জানান ঢাকাই ছবির এই নায়িকা।

ফেসবুক লাইভের শুরুতেই দেখা যায়, নিজের টিমের সদস্যদের নিয়ে পরীমণি বলেন, ‘আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যা–ই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি না আসলে…সে দাবি করতেই পারে (গৃহকর্মী হিসেবে), তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।’

এসময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না কেন জানেন, কারণ আমি আইনের ওপর শ্রদ্ধাশীল।’

এছাড়া ফেসবুক লাইভের বেশির ভাগ সময় ধরে তিনি গণমাধ্যমে আসা খবর নিয়ে প্রতিক্রিয়া জানান। থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করেছে, এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন পরী।

তার ভাষ্য, ‘আমরা কি একটু ওয়েট করতে পারতাম না যারা মিডিয়াকর্মী ছিলাম। তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ (বেশি সুবিধা) দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?’

গতকাল রাত নয়টা থেকে সাড়ে নয়টার দিকে তার বাসায় পুলিশ এসেছিলেন বলে লাইভে জানান পরী। তিনি বলেন, পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন।

দীর্ঘ লাইভে বেশ কয়েকবার আবেগপ্রবণ হয়ে পড়েন পরী। ফেসবুক লাইভের শেষ তিনি বলেন, ‘এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুক লাইভে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের দাবি পরীমণির

প্রকাশের সময় : ১২:৫৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫