Dhaka ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিসে এক মাসে গ্রেপ্তার ১ হাজার ২৬০ জন যুক্তরাষ্ট্রের ওরেগনে স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫ বাজারে ২০০ টাকার টমেটো, কম দামে মিলছে শুধু পেঁপে-মিষ্টিকুমড়া বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ, দেশজুড়ে ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে আয়োজন দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলার বাইরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন নওগাঁয় ৫০ পূজামণ্ডপের নিরাপত্তা তদারকিতে বিজিবি রাজধানীর মোহাম্মদপুরে দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা মেসির উঁচিয়ে ধরা বিশ্বকাপ ট্রফি নিলামে তোলা হচ্ছে

বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 135

বলিউড ডিভা ঐশ্বরিয়া রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে। বুধবার (২৬ মার্চ) মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় একটি সরকারি বাসের পিছন থেকে ধাক্কা দেয় গাড়িটিকে। পরিচিত নম্বর প্লেট থেকেই বোঝা যায় ওটি প্রাক্তন বিশ্বসুন্দরীর গাড়ি। সম্প্রতি এই বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন অভিনেত্রী।

বুধবার দুপুরে মুম্বাইয়ের রাস্তায় ঘটে এ দুর্ঘটনা। বাসের ধাক্কায় সামান্য ক্ষতিগ্রস্ত ঐশ্বরিয়ার বিলাসবহুল গাড়ি। গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে পাপাারৎজিরা চিনতে পারেন গাড়িটি।

জানা গেছে, সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির পিছনের অংশ। তবে গাড়ির ভিতর ঐশ্বরিয়া বা বচ্চন পরিবারের অন্য কেউ ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। এই দুর্ঘটনার ভিডিও জনপ্রিয় পাপারাৎজি বরিন্দর চাওলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভাইরাল হয়েছে।

তবে এখনও এই ঘটনা নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া কিংবা বচ্চন পরিবারের কেউ।

তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, ওই গাড়িতে ছিলেন না ঐশ্বরিয়া। কোনও কিছুই হয়নি অভিনেত্রীর। সম্পূর্ণ সুস্থ রয়েছেন তিনি। কাজেই চিন্তার কিছু নেই। অভিনেত্রী ঠিক আছেন শোনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনুরাগীরা।

সূত্রের খবর অনুসারে, ঐশ্বরিয়ার গাড়িতে বাসের ধাক্কা লাগার পর বেশ কিছুক্ষণ ভিড় জমে থাকে দুর্ঘটনাস্থলে। তারপর ঐশ্বরিয়ার নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন এবং গাড়ি সরিয়ে নেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাস দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?

প্রকাশের সময় : ১১:২৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫