গুরুত্বপূর্ণ সংবাদ:
আরাকান আর্মির কাছ থেকে ২৬ বাংলাদেশিকে ফেরত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৪৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / 137
আরাকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনা হয়েছে। শনিবার বিকালে বিজিবির আন্তরিকতা ও দীর্ঘদিনের মধ্যস্থতায় তাদের দেশে ফিরে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।
তিনি জানান, টেকনাফের কে কে খাল এবং শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরতে ধরতে ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে। আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদের নৌকাসহ আটক করে নিয়ে যায়। পরবর্তীতে, আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং মধ্যস্থতার পর আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
Tag :




















