Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালুখালীর মদাপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 164

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) মদাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়নের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু‌ বক্তব্য রাখেন।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সহ সভাপতি ওবাইদুল কবির কুন্নু, সাধারণ সম্পাদক অ্যাড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মদাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহান উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মনজুর হোসেন মনজু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছানাউর রহমান ছানা, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জামাল খাঁন, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় ইফতার ও দোয়া মাহফিলে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, কালুখালী উপজেলার মধ্যে সবচাইতে আওয়ামী লীগের দোসর, দাঙ্গাবাজ হিসেবে মানুষের হয়রানি করেছেন এই মদাপুর ইউনিয়নের এক ব্যক্তি। তাকে বিচারের মুখোমুখি হতে হবে। বর্তমান সরকারকে ব্যর্থ করতে চক্রান্ত করছে ফ্যাসিস্ট সরকারের দোসররা। কোনোমতে এই সরকার যেন ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর মদাপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫