Dhaka ০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে ধর্ষণ, মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে মামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / 126

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রথমে বিষয়টি গোপন রেখে স্থানীয়ভাবে আপসের চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে অবশেষে ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করেছেন।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে থানায় মামলাটি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ সকালে এনজিও পরিচালিত ‘আঁচল’ স্কুলে গেলে ১৪ বছর বয়সী এক কিশোর দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার করলে ওই কিশোর পালিয়ে যায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তার মা রক্তক্ষরণ দেখে জিজ্ঞাসাবাদ করলে সে কান্নাজড়িত কণ্ঠে ঘটনাটি জানায়।

পরিবার প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ মার্চ রাতে তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক উম্মে রুমান লিমা জানান, শিশুটি প্রচণ্ড ভয় পেয়েছে এবং মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে আগের তুলনায় কিছুটা ভালো আছে।

ক্ষোভ প্রকাশ করে স্কুলছাত্রীর চাচি বলেন, এত ছোট একটি মেয়ের সঙ্গে এমন অমানবিক কাজ! ভাবতেই পারি না। যারা এমনটা করেছে, তারা মানুষ নয়। আমি দোষীর কঠোর শাস্তি চাই।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, গত রোববার সকালে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়নি। স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার সকালে এ বিষয়টি জানাজানির পর পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িত স্কুলছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্কুলছাত্রীকে ধর্ষণ, মীমাংসার চেষ্টা ব্যর্থ হয়ে মামলা

প্রকাশের সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫