Dhaka ১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

হাজারো পাখির আবাস শাহবাগের পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 213

রাজধানীর শাহবাগের আব্দুল গণি রোডে পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারটি এখন হাজারো পাখির নিরাপদ বাসস্থান। প্রতিদিন সূর্য ডোবার একঘণ্টা আগে থেকেই হাজারো পাখি উড়ন্ত অবস্থায় একে একে পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারে রাত্রিযাপনের জন্য অবস্থান নেয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা নামার আগে সেখানে গিয়ে দেখা যায়, হাজারো পাখির কিচিরমিচির শব্দ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এক সময় আব্দুল গণি রোডসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক বড় বড় গাছ ছিল। সেগুলো এখন আর নেই। বেশি সংখ্যক সেই বড় বড় গাছ ঝড়ের কারণে ভেঙে গেছে। ঢাকা শহরে এসব পাখিদের জন্য আবাসস্থল বলতে একদমই নেই। আব্দুল গণি রোডে এখন তেমন বড় বড় গাছ না থাকায় পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারে নিরাপদ রাত্রিযাপনের স্থান খুঁজে নিয়েছে পাখিগুলো।

আব্দুল গণির রোড়ে এক চা দোকানি জানান, এখানে অনেক বড় বড় গাছ ছিল। তকণ হাজারো শঙ্খচিল সেই গাছে রাত্রিযাপন করত। সেই গাছগুলো ঝড়ে উপচে পড়লে তাদের পরিচিত এলাকা আর শঙ্খচিলগুলো ছেড়ে যায়নি। মনে হয়, তাদের বংশধররাও স্থানটি ত্যাগ করেনি। এখানে বড় বড় গাছ না থাকলেও তারা পরিচিত জায়গা হিসেবে বর্তমানে বেছে নিয়েছে পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ারটি। প্রতিদিন ভোরের সূর্য উদিত হওয়ার কিছু আগেই টাওয়ারের থাকা হাজারো শঙ্খচিল আকাশে উড়াল দেয় খাদ্যের সন্ধানে। পাখিগুলো কোথায় খাদ্যের সন্ধানে চলে যায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আবার সন্ধ্যা হওয়ার ঘণ্টাখানিক আগে সবাই একে একে ফিরে আসে রাত্রিযাপনের জন্য এই টাওয়ারে। এই পাখিগুলোকে সবাই শঙ্খচিল বলে থাকে।

রাত ১১টার দিকে আব্দুল গণি রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোলরুমে দায়িত্বরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ করতে অনিচ্ছুক জানান, কন্ট্রোলরুমের টাওয়ারে হাজার হাজার পাখিগুলো সন্ধ্যার আগে এখানে রাত্রিযাপন করতে অবস্থান নেয়, আবার ভোর হওয়ার সময় তারা খাদ্যের সন্ধানে চলে যায়। তাদের মতো করে তারা আসে আবার চলে যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাজারো পাখির আবাস শাহবাগের পুলিশ কন্ট্রোলরুমের টাওয়ার

প্রকাশের সময় : ০৪:৪৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫