শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

কৃষি কর্মকর্তার আপত্তিকর ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 405

 রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমানের আপত্তিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা এলাকায়। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা।

৬২ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওর ক্যাপশানে লেখা ছিল ‘রাজবাড়ী উপসহকারী কৃষি অফিসার ও ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন (ডিকেআইবি) রাজবাড়ী সদর শাখার সভাপতি হাফিজুর রহমান —-(অশ্লীল শব্দ) করতে গিয়ে ধরা। ঘটনা ঘটেছে মিজানপুর ইউনিয়নের সূর্যনগরে। ভিডিওতে দেখা গেছে, হাফিজুর রহমান একটি কক্ষে হাতে শার্ট ও প্যান্ট নিয়ে দাঁড়িয়ে আছেন। পাশে একজন বোরকা পরিহিত নারী। এক যুবক তাকে চড় থাপ্পড় মারছেন ও অশ্রাব্য ভাষায় গালাগাল করছে। এসময় হাফিজুর রহমানকে বলতে শোনা গেছে, বিষয়টা আমি বুঝছি, সমস্যা নাই। আমি ব্যবস্থা করতেছি, সমস্যা নাই। বিষয়টি যেইটুকু আছে, এইটুকুই থাক। ওই সময় সেখানে থাকা যুবকরা তাকে বলে, গলার স্বর নামান, বেয়াদবি করতেছেন কেন? সিনক্রেট (সিনক্রিয়েট) করতেছেন কেন?’

এবিষয়ে অভিযুক্ত হাফিজুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মেসেজ পাঠিয়েও সাড়া মেলেনি। যেকারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান জানান, বিষয়টি জানার পর হাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সাথে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষি কর্মকর্তার আপত্তিকর ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ০৫:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫