চূড়ান্ত নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষকদের অবস্থান
- প্রকাশের সময় : ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 254
সুপারিশপ্রাপ্ত ৩য় ধাপের প্রাথমিক সহকারী শিক্ষক চূড়ান্ত নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন ৬ হাজার ৫৩১ জন নিয়োগ বঞ্চিতরা। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষকরা।
এ সময় ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক ‘, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে ‘, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।
এর আগে দুপুর দুইটাই জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। বিকাল চারটায় নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের উপস্থিতিতে শহীদ মিনার থেকে প্রতিবাদ মিছিল শুরু করে শিক্ষা ভবন হয়ে প্রেসক্লাবে গিয়ে অবস্থান কর্মসূচি শেষ হয়।
শিক্ষকদের প্রতিনিধিদের মধ্যে একজন জানান, হাইকোর্টের রায় বাতিল করে আগামীকাল দুপুর ২ টার মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি হাতে না দিলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যাব।






















