মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ পাড়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ১২:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 235

কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত বেলা ১২টা ৮ মিনিটে শুরু হয় আর শেষ হয় ১২টা ২৭ মিনিটে। দ্বিতীয় পর্বে মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। প্রথম ধাপের প্রথম পর্বের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন তিনি।

এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হেদায়াতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। সঙ্গে সঙ্গে এর তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। হেদায়াতি বয়ানের পর নসিয়তমূলক বক্তব্য পেশ করের ভারতের মাওলানা ইব্রাহিম দেউলা আর অনুবাদ করেন মাওলানা জুবায়ের। পরে আনুমানিক বেলা ১২টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্ব আয়োজন ও অংশগ্রহণ করেন শুরাযয়ি নেজাম অনুসারী মুসল্লিরা।

গত ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা এবং অংশগ্রহণ করবেন শুরায়ি নেজাম অনুসারীর মুসল্লিরা। ২ ফেব্রুয়ারি সকাল ৯টা ১১ মিনিটে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ জোহর আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তাবলিগ জামায়াতের মুসল্লিদের সঙ্গে আখেরি মোনাজাতে আনুমানিক ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

এরপর আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। ওই পড়বে অংশ নেবেন মাওলানা সাদ অনুসারী মুসল্লিরা। পরে ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ পাড়

প্রকাশের সময় : ১২:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫