মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ব্যাটিংয়ের আউট হওয়াটা তখনও মাথায় ঘুরছিল’, হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা হতশ্রী ব্যাটিংয়ের পর সুযোগ হাতছাড়ার আক্ষেপ শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ২০ বাড়িঘর ভাঙচুর জাবির নাট্য সংসদ নির্বাচনে ভিপি অর্পণ, জিএস ইন্দ্রাণী রাজবাড়ীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ১৭ সদস্যের ঐক্য ফোরাম গঠন একশর নিচে গুটিয়ে বিব্রতকর রেকর্ডে বাংলাদেশ গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর দুই দিন, দুই ইনিংস, তিন ওভার—টেস্ট ক্রিকেটের সবচেয়ে অদ্ভুত ও ‘হিউজ’ হ্যাটট্রিক কালীগঞ্জে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বৃষ্টিতে ভিজেছে কাটা ধান, গজানো ঠেকাতে স্প্রে নিয়ে ব্যস্ত কৃষক

আখেরি মোনাজাত, টঙ্গীর পথে পথে মুসল্লিদের স্রোত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 480

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানের প্রতিটি পথে মুসল্লিদের স্রোত নেমেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া সড়ক, আশুলিয়া বেড়িবাঁধ, স্টেশন রোড, টঙ্গী-ভৈরব সড়কসহ টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানমুখী প্রতিটি পথে মুসল্লিদের জোয়ার নামে।

এ দিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের।

আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লি ময়দানের দিকে আসতে শুরু করেন। বিভিন্ন যানবাহন ও নৌপথে এবং পায়ে হেঁটে মুসল্লিদের আসতে দেখে গেছে। আখেরি মোনাজাতে শরিক হতে অনেকেই ময়দানের আশপাশে অলিগলি, বাড়ি ও কলকারখানার ছাদে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ফ্লাইওভারসহ বিভিন্ন সড়ক ও খালি জায়গায় পলিথিন, পত্রিকা, পাটি ও জায়নামাজ বিছিয়ে অবস্থান নিয়েছেন।

মুসল্লিদের পদচারণায় মুখর গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, টঙ্গী, ঘোড়াশাল ও কামারপাড়া সড়ক। সব মিলে মুসল্লিদের জোয়ারে পরিণত হয়েছে বিশ্ব ইজতেমা ময়দান এলাকা। আখেরি মোনাজাতে অংশ নিতে অনেকেই রাতে ময়দানে এসে অবস্থান নিয়েছেন। লাখো লাখ মুসল্লি জামাতে শরিক হয়ে দোয়া চাইবেন আল্লাহর দরবারে।

শুরায়ি নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, গত ৩১ জানুয়ারি আম বয়ানে শুরু হওয়া ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত হয় ২ ফেব্রুয়ারি। এরপর গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ জোহর আমবয়ানে শুরু হয় দ্বিতীয় পর্ব। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজনে অংশ নেন শুরায়ি নেজাম অনুসারী মুসল্লিরা। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ি নেজাম অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আখেরি মোনাজাত, টঙ্গীর পথে পথে মুসল্লিদের স্রোত

প্রকাশের সময় : ০৮:৩৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫