Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

বৃহস্পতিবার থেকে ঢাকায় কাউন্টারভিত্তিক গাড়ি চলবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 341

ঢাকায় কাউন্টারভিত্তিক গাড়ি পরিচালনা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

আজ মঙ্গলবার দুপুরে পরিবাগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সাইফুল আলম বলেন, ‘৬ ফেব্রুয়ারি থেকে গাজীপুরের আব্দুল্লাহপুর হয়ে ঢাকা শহরে ২১টি কোম্পানির বাস টিকিট কাউন্টারভিত্তিতে চলবে। এই রুটে প্রায় দুই হাজার ৬১০টি বাস চলবে। যাত্রী কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন। আর সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে।’

তিনি বলেন, ‘বিগত ১৬ বছর সকল নিয়ম ভঙ্গ করে ঢাকাতে বাস-মিনিবাস চালকদের দিয়ে কন্টাক্টে গাড়ি চালানো হতো। এতে গাড়ি চলাচলে অসম প্রতিযোগিতা হয়, যত্রতত্র যাত্রী ওঠা-নামা করে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া যাত্রী ওঠা-নামার কারণে সড়কে বহুলাংশে যানজট, বিশৃঙ্খলা সৃষ্টি ও দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।’

সাইফুল আলম আরও বলেন, ‘গত বছর ডিসেম্বর ১৯ তারিখে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরে যানজট নিরসন এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয় যে, গাড়ির মালিকরা গাড়ি চালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক এবং মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে হবে। টিকিট কাউন্টারভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর হয়ে যে সকল গাড়ি ঢাকা মহানগরীতে চলাচল করে এমন ২১টি পরিবহন কোম্পানির গাড়ি কাউন্টার পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে গাড়ি কাউন্টার সিস্টেমে চালাতে হবে এবং যাত্রীদের নির্দিষ্ট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করে গাড়িতে যাতায়াত করতে হবে। নির্দিষ্ট স্টপিজ ছাড়া গাড়ি দাঁড় করানো যাবে না এবং যাত্রী উঠানো যাবে না। এ বিষয়ে যাত্রী সাধারণকে অনুরোধ করা হলো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৃহস্পতিবার থেকে ঢাকায় কাউন্টারভিত্তিক গাড়ি চলবে

প্রকাশের সময় : ০৪:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫